× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিলারের সেঞ্চুরিতে ২১২ রানেই থামল দক্ষিণ আফ্রিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

সেঞ্চুরিয়ান ডেভিড মিলার

সেঞ্চুরিয়ান ডেভিড মিলার

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে পুরো বিশ্বকাপে ছিল দুর্দান্ত। কিন্তু সেই দল কিনা সেমিফাইনালে এসে খেই হারিয়ে ফেলল। লিখল ব্যর্থতার গল্প। চারশর অধিক স্কোর যাদের কাছে মামুলি ব্যাপার, সেই দল কিনা কলকাতার ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯.৪ ওভারে ধসে গেল মাত্র ২১২ রানে। 

এটাও হতো না। যদি না দাঁড়িয়ে যেতেন ডেভিড মিলার। তার সেঞ্চুরির ওপর ভর করেই সম্মানজনক স্কোর পেয়েছে টেম্বা বাভুমার দল। মিলার একা ব্যাট হাতে বুক চিতিয়ে লড়াই করে খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। তার ১১৬ বলের দুর্দান্ত ইনিংসে ছিল ৮ বাউন্ডারি ও ৫ ছক্কা।

তিন রানের জন্য ফিফটির দেখা পাননি হেনরিখ ক্লাসেন। ৪৭ রানে ফিরে গেছেন এ তারকা ব্যাটার। দুজনের বাইরে দুই অঙ্ক ছুঁয়েছেন জেরাল্ড কোয়েটজি (১৯), এইডেন মার্করাম (১০) ও ক্যাগিসো রাবাদা (১০)। বাকি ব্যাটাররা আছেন সিঙ্গেল ডিজিট নিয়ে।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন জশ হ্যাজল উড ও ট্রাভিস হেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা