× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কান ক্রিকেট ধ্বংসে ষড়যন্ত্র দেখছেন রানাতুঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ২০:৪৫ পিএম

লঙ্কান ক্রিকেট ধ্বংসে ষড়যন্ত্র দেখছেন রানাতুঙ্গা

বিশ্বকাপ থেকে বিদায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনেও ব্যর্থ। তার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে আইসিসির নিষেধাজ্ঞা। বোর্ডে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে এসএলসির সদস্যপদ স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কার ক্রিকেটের এমন অবস্থার পেছনে ষড়যন্ত্র চলছে বলে দাবি অর্জুনা রানাতুঙ্গার। লঙ্কান সাংবাদিক চামুদিতা সামারাবিক্রমাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক এ দাবি তোলেন তিনি।

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ নিয়ন্ত্রণ করছে। সে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআইয়ের সভাপতি বানিয়েছিল এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় গাঙ্গুলিকে বরখাস্তও করেছে।’

সাংবাদিক সামারাবিক্রমার ইউটিউব চ্যানেল ‘ট্রুথ উইথ চামুদিতা’য় সিংহল ভাষায় সাক্ষাৎকারটি দেন রানাতুঙ্গা। স্বাভাবিকভাবেই জয় শাহর সিংহল ভাষা বোঝার কথা নয়। তাই তার কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে জয় শাহর কাছে দেওয়ার কথা বলেন রানাতুঙ্গা, ‘জয় শাহ এমন একজন, আপনি যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে সে ওর বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বে। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওর এত ক্ষমতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা