প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ০১:৫২ এএম
শেকড়ে ফিরে রাচিন রবীন্দ্র যা করছেন তাতে নজর লাগাটা স্বাভাবিক। বিশ্বকাপের আগে স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে টুকটাক ব্যাট চালানো রাচিন ভারতে পেয়েছেন বড় দায়িত্ব। টপ অর্ডারে ফিরে প্রমাণও করেছেন। অভিষেক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিয়েছেন নিজের নামে। নাতির এমন কীর্তিতে যেন কারও নজর না লাগে, সেই ব্যবস্থা করেছেন রাচিনের নানি।
নব্বইয়ের দশকে ভারতের বেঙ্গালুরু থেকে বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমানো রাচিন এখন কিউই ক্রিকেটার। বিশ্বকাপে জন্মভূমিতে এসে এড়াতে পারেননি আত্মার টান। গত শুক্রবার ছুটে গিয়েছিলেন নানাবাড়িতে। সেখানেই রাচিনের নানি ‘সব অমঙ্গল’ থেকে বাঁচাতে অর্চনা করেন।
जय श्री राम ????
— Rachin Ravindra (@RachinRavindraa) November 10, 2023
Blessed to have such an amazing family. Grandparents are angels whose memories and blessings stay with us forever. pic.twitter.com/haX8Y54Sfm
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নাতির ওপর কারও নজর যাতে না লাগে, সেই কারণে বৃদ্ধা কিছু রীতি পালন করেছেন। রাচিন নিজের ইনস্টাগ্রামে অর্চনার একটি ভিডিও ছেড়েছেন। ক্যাপশনে লেখেন, ‘অসাধারণ পরিবার পেয়ে আশীর্বাদপুষ্ট লাগছে। নানা-নানিরা দেবদূতের মতো, যাদের স্মৃতি ও আশীর্বাদ সব সময় সঙ্গেই থাকে।’