× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টাইমড আউট’ নিয়ে এমসিসির বিবৃতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:৩৮ পিএম

‘টাইমড আউট’ নিয়ে এমসিসির বিবৃতি

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ হওয়ার ঘটনায় কম আলোচনা-সমালোচনা হচ্ছে না। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 

শনিবার এক বিবৃতিতে এমসিসি জানায়, ‘আম্পায়ারদের যদি দুই মিনিট সময়ের মধ্যে ন্যায়সঙ্গত কারণ দেখিয়ে বিলম্বের বিষয়টি জানানো হতো, তারা এটিকে নতুন ধরনের বিলম্ব হিসেবে বিবেচনা করতে পারতেন (যেমনÑ ব্যাট ভেঙে গেলে, আরেকটি ব্যাটের জন্য আবেদন করা)। সেক্ষেত্রে ব্যাটারের টাইমড আউট হওয়ার ঝুঁকি থাকত না এবং সমাধানও মিলত। উভয় আম্পায়ারই দুই মিনিট অতিবাহিত হওয়ার পরে বিলম্বের বিষয়টি নির্ধারণ করেছিলেন এবং সেই সময়ের আগে নতুন হেলমেটের জন্য আবেদন করা হয়নি।’

অতিরিক্ত হেলমেট চাওয়ার আগে দুই মিনিটেরও কম সময় নিয়েছিলেন বলে দাবি তোলেন ম্যাথুস। তার অভিযোগের প্রেক্ষিতে এমসিসির মত, ‘আম্পায়াররা যথাযথভাবেই ম্যাথুসকে আউট দেয়।’ এমসিসির দাবি, ‘৩০ গজ বৃত্তে পৌঁছাতে ৯০ সেকেন্ডের বেশি সময় নেওয়ার পরও ম্যাথুস লক্ষ করেছিলেন যে তিনি সময় কম নিয়েছেন। এরপর শেষ কয়েক গজ উইকেটে জগিংও করেন লঙ্কান ব্যাটার। আগের উইকেট পড়ে যাওয়ার ১ মিনিট ৫৪ সেকেন্ড পর তার হেলমেটে ত্রুটি দেখা যায়। ওই সময়ও তিনি স্ট্রাইক নেওয়ার মতো অবস্থায় ছিলেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা