× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালি দলে ফিরেছেন জর্জিনহো, ফেদেরিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১২:৫২ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ১৪:১৩ পিএম

বাঁয়ে জর্জিনহো, ফেদেরিকো চিয়েসা (ডানে)

বাঁয়ে জর্জিনহো, ফেদেরিকো চিয়েসা (ডানে)

ইউরো ২০২৪ বাছাই পর্বের জন্য ইতালি দলে ফিরেছেন ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসা এবং মিডফিল্ডার জর্জিনহো। ইতালির প্রধান কোচ লুসিয়ানো স্পালেত্তি শুক্রবার (১০ নভেম্বর) তাদের ডেকেছেন, কারণ ইউরোপীয় চ্যাম্পিয়নরা দুটি গুরুত্বপূর্ণ বাছাই পর্বের খেলায় মুখোমুখি হতে যাচ্ছে।

গত মৌসুমে নাপোলিকে সিরি’আ শিরোপা জিতিয়ে আগস্টে রবার্তো মানচিনির কাছ থেকে ইতালির দায়িত্ব নেন স্পালেত্তি। ইউরো বাছাইয়ে ইতালি গ্রুপ সিতে ইংল্যান্ড ও ইউক্রেনের পরে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৭ নভেম্বর রোমে উত্তর মেসিডোনিয়া এবং তিন দিন পর জার্মানিতে ইউক্রেনের মুখোমুখি হবে ইতালি। ইউরো ২০২৪-এর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য দুটি ম্যাচ থেকে অন্তত ৪ পয়েন্ট আদায় করতে হবে ইতালিকে।

মিডফিল্ডার জার্জিনহো ইতালির হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন। সর্বশেষ জুনে আজজুরিদের জার্সি পরেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ম্যাচে দুটি পেনাল্টি মিস করে দল থেকে বাদ পড়েন। এরপর আর্সেনালের জার্সিতে চলতি মৌসুম ভালো করায় আবার দলে ফিরেছেন ৩১ বছর বয়সি এই ফুটবলার।

এদিকে ঊরুর সমস্যার কারণে ইতালির শেষ দুটি ম্যাচ মাল্টা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ফেদেরিকো চিয়েসা। জুভেন্টাসের হয়ে এ মৌসুমে ৪টি গোল করে তিনি স্পালেত্তির পছন্দের তালিকায় ঢুকে গেছেন।

এ ছাড়া জুভেন্টাসের ডিফেন্ডার আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো ও মিডফিল্ডার আন্দ্রেয়া কোলপানি নবাগত ফুটবলার হিসেবে ২৯ সদস্যের ইতালি দলে জায়গা পেয়েছেন।

ইতালি দল

গোলরক্ষক : জিয়ানলুইজি দোনারুমা, অ্যালেক্স মেরেট, ইভান প্রোভেডেল, গুগলিয়েলমো ভিকারিও।

ডিফেন্ডার : ফ্রান্সেস্কো অ্যাসারবি, আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুওঙ্গিয়োরনো, ডেভিড ক্যালাব্রিয়া, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, মাত্তেও দারমিয়ান, জিওভানি ডি লরেঞ্জো, ফেদেরিকো দিমারকো, ফেদেরিকো গাট্টি, রাফায়েল তোলোই।

মিডফিল্ডার : নিকোলো বারেল্লা, গিয়াকোমো বোনাভেনচুরা, আন্দ্রেয়া কোলপানি, ব্রায়ান ক্রিস্তান্তে, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, ম্যানুয়েল লোকেটেলি।

ফরোয়ার্ড : ডোমেনিকো বেরার্ডি, ফেদেরিকো চিয়েসা, স্টিফান এল শারাউই, ময়েসে কেন, মাত্তেও পলিতানো, গিয়াকোমো রাসপাডোরি, জিয়ানলুকা স্কামাকা, নিকোল জানিওলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা