× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্টোবরে সেরা রাচিন-ম্যাথুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ০১:৩৮ এএম

অক্টোবরে সেরা রাচিন-ম্যাথুস

আইসিসির মাসসেরা দৌড়ে নাহিদা আক্তার এবারও পারেননি। নারী ক্রিকেটার হিসেবে অক্টোবরের মাসসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস। পুরুষ বিভাগে পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। শুক্রবার অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ভারতে খেলতে এসে রুদ্ররূপ ধারণ করেছেন রাচিন। কিউই ব্যাটার টপ অর্ডারে পদোন্নতি পেয়ে কাজেও লাগিয়েছেন। মাসের সেরার পুরস্কার জিততে পেছনে ফেলেছেন ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে।

তিনটি সেঞ্চুরিতে রাচিন এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। তরুণ এই অলরাউন্ডার বল হাতেও বেশ কার্যকরী।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত রাচিন এখন পর্যন্ত অক্টোবরে ৬ ম্যাচে করেছেন ৪০৬ রান। ম্যাচপ্রতি রান করেছেন ৮১.২০ গড়ে। একই সঙ্গে নিয়েছেন ৩ উইকেট। কিউইদের আরেকবার সেমির মঞ্চে ওঠাতে রাচিন ছিলেন বেশ কার্যকরী। শেষ পর্যন্ত পেয়েছেন মাসসেরার পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা