× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বল টেম্পারিংয়ে অভিযুক্ত নিকোলাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২২:৪৭ পিএম

বল টেম্পারিংয়ে অভিযুক্ত নিকোলাস

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। তার আগেই বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত দলটির বাঁহাতি ব্যাটার হেনরি নিকোলাস। হেলমেটে বল ঘষতে গিয়ে ধরা পড়েন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেট গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করে। প্রাথমিকভাবে বিষয়টি প্রথম শ্রেণির ক্রিকেট কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত শুনানির দিনক্ষণ চূড়ান্ত হয়নি। 

গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া প্লাংকেট শিল্ডের ম্যাচে এ ঘটনার জন্ম দেন ক্যান্টাবুরির হয়ে খেলা নিকোলাস। ম্যাচের তৃতীয় দিন অকল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অন্তত তিনবার ওভার শেষ হওয়ার পর প্রান্ত বদলের সময় ফিল্ডারের হেলমেটে বল ঘষতে দেখা গেছে ৩১ বর্ষী ব্যাটারকে, যা দেখে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন আম্পায়ার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি থেকে জরিমানার পাশাপাশি অন্তত ৫০০ ডলার অর্থ জরিমানা পেতে পারেন নিকোলস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা