× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডোনাল্ডকে কারণ দর্শাতে বলবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ২০:৫১ পিএম

ডোনাল্ডকে কারণ দর্শাতে বলবে বিসিবি

‘ক্রিকেট মাঠে এমন কিছু দেখতে চাই না।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে সাকিব আল হাসানের টাইমড আউট নিয়ে ক্রিকব্লগ ডটনেটে সাক্ষাতে এমনই মন্তব্য করেছিলেন বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

টুর্নামেন্ট চলাকালে ডোনাল্ডের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আচরণবিধি ভাঙার জন্য বিসিবি কারণ দর্শানোর নোটিস দেবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে। ইতোমধ্যে একটা চিঠি অবশ্য পেয়েছেন ডোনাল্ড। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর পাঠানো সেই ই-মেইলে কোচকে মনে করিয়ে দেওয়া হয়েছে, অন্দরমহলের খবর বাইরে প্রকাশের সুযোগ নেই।

অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট হতে দেখার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রিকব্লগকে ডোনাল্ড বলেছিলেন, ‘আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা