× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাক্সির সেই ইনিংসের ‘কারিগর’ নিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম

ম্যাক্সির সেই ইনিংসের ‘কারিগর’ নিক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের ২০১* রানের ইনিংসটি তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ইনিংস। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অসুস্থ হয়ে কোনোপ্রকার ফুটওয়ার্ক ছাড়াই ২১ চার আর ১০ ছয়ে অবিশ্বাস্য ইনিংস সাজান ম্যাক্সি। তার সেই ইনিংসের কারিগর ফিজিও নিক জোনস। 

বাইশ গজে একটা পর্যায়ে রান নেওয়ার মতো অবস্থাতেই ছিলেন না ম্যাক্সওয়েল। কয়েকবার মাঠ ছাড়তে চেয়েছিলেন। ফিজিও নিক জোনস তাকে অভয় দেন। ম্যাচ শেষে সে গল্প জানান ম্যাক্সওয়েল, ‘উঠে যাওয়ার কথা ভেবেছিলাম। ড্রেসিংরুমে ফিরে শুশ্রূষার দরকার হয়ে পড়েছিল।’ নিক জোনস তখন বলেন, উঠে গেলে ফের ফেরাটা মুশকিল হয়ে যাবে। তখনই সিদ্ধান্ত নিই, কষ্ট করে হলেও খেলা চালিয়ে যাওয়ার।

সোনায় মোড়ানো মহাকাব্যিক ইনিংস নিয়ে তিনি বলেন, ‘ব্যাপারটা বেশ অদ্ভুতই। একটা বুড়ো আঙুল নাড়াতে পারছিলাম না। আঙুলের মাংসপেশির ব্যথা আমার হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। অন্য প্রান্তে যাওয়ার সময় আমার ঊরুর মাংসপেশিতেও ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি মাটিতে শুয়ে পড়েছিলাম।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা