× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেরা হতে শচীনের রেকর্ড ভাঙার দরকার নেই কোহলির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১১:০০ এএম

সেরা হতে শচীনের রেকর্ড ভাঙার দরকার নেই কোহলির

রোজই তার ব্যাটে ছুটছে রান-ফোয়ারা। সবশেষ ইডেন গার্ডেনসে পেয়েছেন ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। তাতে স্পর্শ করেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড। চলতি বিশ্বকাপে লিটল মাস্টারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে কোহলির। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন কোহলিকে সেরা হওয়ার জন্য টেন্ডুলকারের রেকর্ড ভাঙার প্রয়োজন নেই। রেকর্ড না ভেঙেও সে সেরা।

পন্টিং বলেন, ‘সে যে সেরা, এটা নিয়ে সন্দেহ নেই। অনেক দিন ধরে এটা বলে আসছি। তার শচীনের রেকর্ড স্পর্শ করার দরকার নেই, তার রেকর্ড ভাঙারও দরকার নেই। যদি আপনি তার সামগ্রিক ব্যাটিং রেকর্ডের দিকে তাকান, সে অবিশ্বাস্য। ভাবুন, সে ৪৯তম ওয়ানডে শতক পেয়েছে এবং শচীনকে স্পর্শ করেছে। তা-ও আবার ১৭৫ ইনিংস কম খেলে সেটা করেছে, যা অবিশ্বাস্য।’

বিশ্বকাপে ৮ ম্যাচে কোহলির রান এখন ৫৪৩। বর্তমানে শীর্ষে থাকা কুইন্টন ডি ককের চেয়ে মাত্র ৭ রানে পিছিয়ে কোহলি। পন্টিং মনে করেন, কোহলির মাইলফলকটা আগেই হয়ে যাওয়ায় ভালো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা