× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ব্যর্থতায় লঙ্কান বোর্ড বরখাস্ত, নতুন সভাপতি রানাতুঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২০:১৩ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ২৩:০০ পিএম

বিশ্বকাপে ব্যর্থতায় লঙ্কান বোর্ড বরখাস্ত, নতুন সভাপতি রানাতুঙ্গা

বিশ্বকাপে কার্যত ব্যর্থ শ্রীলঙ্কা ক্রিকেট দল। যার প্রভাব পড়েছে মাঠ এবং বাইরে। ক্রিকেটারদের ব্যর্থতার কারণে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের নির্দেশে লঙ্কান বোর্ডকে বরখাস্ত করা হয়েছে।

আপাতত অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। যাতে সভাপতি করা হয়েছে শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীনে এই কমিটি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। 

রানাতুঙ্গা ছাড়াও কমিটিতে আছেন আরও ছয়জন– শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিতা রাজাপক্ষে, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ইরাঙ্গানি পেরেরা ও রোহিনী মারাসিংহে, ব্যবসায়ী হিশাম জামালদিন।

বিশ্বকাপে কুশল মেন্ডিসদের এখনও দুই ম্যাচ বাকি। তার আগে প্রশাসনের এমন সিদ্ধান্ত বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা