× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভারপুলের মান বাঁচালেন দিয়াজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৪:২৭ পিএম

লিভারপুলের মান বাঁচালেন দিয়াজ

চলতি মৌসুমে রেলিগেশন থেকে উঠে আসে লুটন টাউন। তাদের বিপক্ষে প্রথম সাক্ষাতেই কি না হারতে বসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব লিভারপুর! তবে কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ মান বাঁচিয়েছেন। তার শেষ সময়ের গোলে পরাজয় এড়িয়ে ১-১ গোলে ড্র করতে পেরেছে লিভারপুর। 

কলম্বিয়ায় নিজের মা-বাবা অপহরণের পর এটি প্রথম ম্যাচ ছিল দিয়াজের। গোলের পর জার্সি তুলে টি-শার্টে লেখা ‘মা-বাবার জন্য স্বাধীনতা‘ বার্তাটি দেখান তিনি। এরপর ম্যাচ শেষেও দিয়াজ অপহরণকারীদের প্রতি অবিলম্বে তার মা-বাবাকে মুক্তি দেওয়ার আহবান জানান। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দলের অন্যান্যরাও।

কেনিলওর্থে রবিবার রাতের ম্যাচটিতে বেঞ্চেই বসেছিলেন দিয়াজ। ম্যাচের ৮০ মিনিটের মাথায় দলকে গোল হজম করতে দেখেছেন। পাল্টা আক্রমণ থেকে লুটনকে লিড এনে দেন বদলি খেলোয়াড় হিসেবে নামা ডাচ ফুটবলার তাহিত চং। এরপর ৮৩ মিনিটে রিয়ান গ্রাভেনবার্খ এর বদলি হিসেবে নামেন দিয়াজ। এক গোলে এগিয়ে থাকায় তখন পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে লুটন। তাদের ডিফেন্ডারদের ফাঁকি দেওয়া ছিল কঠিন কাজ। তবে ম্যাচের যোগ করা সময়ে ৯৫ মিনিটের মাথায় হার্ভে এলিয়টের ভাসানো বলে দুর্দান্ত এক হেডের সাহায্যে দলকে সমতায় ফেরান দিয়াজ।

এর আগের গল্পটা লিভারপুলের জন্য হতাশার। একের পর এক ভুলের খেসারত দিতে হয়েছে তাদের। গোল মিস করেন ডারউইন নুনেজরা। চলতি মৌসুমে দুর্দান্ত খেলা নুনেজ যেই ভুল করেছেন সেটা ভিডিও রিপ্লে দেখলে হয়ত নিজেই বিশ্বাস করবেন না। একাধিকবার ভুল করেছেন এই উরুগুইয়ান। এদিন তার মতোই গোল মিস করেছেন দিয়েগো জোতা। 

শেষ পর্যন্ত ৭৪ শতাংশ বল দখল আর গোলে ২৪টি শট নিয়েও ১-১ গোলের ড্র মেনেই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। ছয়বার গোলের সুযোগ হাতছাড়া না করলে স্কোরলাইন অন্যরকম হতে পারত। এ ছাড়া গ্রীষ্মকালীন দলবদলে ১৫০ মিলিয়ন ইউরো খরচ করা লিভারপুলকে ফিরতে হয়েছে ২০ মিলিয়ন ইউরো খরচ করা দলের বিপক্ষে ড্র করে। ১১ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তিনে আছে লিভারপুর। অন্যদিকে এই ম্যাচে পাওয়া এক পয়েন্টের ‍সুবাদে বোর্নমাউথকে টপকে ১৭-তে উঠে এসেছে লুটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা