× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় ভারত-পাকিস্তান সেমিফাইনাল চান সৌরভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম

কলকাতায় ভারত-পাকিস্তান সেমিফাইনাল চান সৌরভ

এক দলের সেমির টিকিট নিশ্চিত। অন্য দলের শেষ চার বহুদূর। রোহিত শর্মারা নিরাপদ স্থানে থাকলেও ‘যদি-কিন্তুর’ ওপর ভরসা বাবর আজমদের। তারপরও ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আশায় আছেন, সেমিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচটা হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হবে আগামী ১৬ নভেম্বর। সেদিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল মুখোমুখি হবে তিন নম্বর দলের। বর্তমান চিত্র বিবেচনায় পাকিস্তানের তিনে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ ইডেন গার্ডেনসেই চাইছেন ভারত-পাকিস্তান সেমি।

গত শনিবার ভারতের একটি গণমাধ্যমকে সৌরভ বলেন, ‘আমি চাই যেন পাকিস্তান এখানে পৌঁছায় (সেমিতে), ভারতও এখানে আসে। এর চেয়ে বড় সেমিফাইনাল তো আর হতে পারে না!’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা