× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন পান্ডিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১২:৩৩ পিএম

বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন পান্ডিয়া

চলতি বিশ্বকাপে উড়ছে ভারত। সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মার দল। সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যেই দুঃসংবাদ পেল স্বাগতিকরা। গোড়ালির চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

গতমাসে পুনেতে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাম পায়ের গোড়ালিতে চোট পান পান্ডিয়া। এরপর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। শনিবার দল থেকে নিশ্চিত করা হয়েছে বিশ্বকাপের বাকি সময়টা মিস করতে যাচ্ছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। 

পান্ডিয়া ছিটকে যাওয়ায় দলে ডাকা হয়েছে প্রসিধ কৃষ্ণাকে। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে ১৯ খেলায় ৩৩ উইকেট শিকার করেছেন কৃষ্ণা। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ দেখা গেছে তাকে। ওই ম্যাচে ৯ ওভার বল করে ৪৫ রানের বিনিময়ে ডেভিড ওয়ার্নারের উইকেটটি নিয়েছিলেন এই পেসার। 

বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেও কৃষ্ণাকে দলে জায়গা পেতে লড়াই করতে হবে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামির সঙ্গে। এই তিন পেসারই দুর্দান্ত ফর্মে রয়েছেন। সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ বোলিং করেন সিরাজ ও শামি জুটি। 

রোববারের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় ভারতের জন্য ম্যাচটি পয়েন্টে এগিয়ে থাকার। তবে শেষ চারের জায়গা নিশ্চিত করতে ম্যাচটি প্রোটিয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা