× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির বায়ুদূষণে সাকিবদের অনুশীলন পণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ০১:০৭ এএম

দিল্লির বায়ুদূষণে সাকিবদের অনুশীলন পণ্ড

বাংলাদেশের ক্রিকেটাররা এখন দিল্লিতে। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। এ লড়াইয়ে মাঠে নামার আগে কলকাতা ছেড়েছেন ক্রিকেটাররা। কিন্তু দিল্লিতে পৌঁছেই বিপাকে পড়ে গেছেন টাইগাররা। এখনও অনুশীলন শুরু করতে পারেননি। আজ শুক্রবার সন্ধ্যায় অনুশীলন করতে মাঠে নামার কথা ছিল সাকিব ও তার সতীর্থদের। কিন্তু বাদ সেধেছে দিল্লির বায়ুদূষণ।

আজ সকাল পর্যন্ত পরিবেশ ঠিকঠাকই ছিল। কিন্তু দুপুর নাগাদ পরিবেশ পাল্টে যায়। টিম ম্যানেজমেন্ট জানিয়ে দেয়, অনুশীলন বাতিল করা হয়েছে। শুরুতে কারণ ব্যাখ্যা না করলেও পরে জানা যায় দিল্লির ভয়ানক বায়ুদূষণের কারণে ক্রিকেটারদের প্র্যাকটিস ভেস্তে গেছে। আজ জুমার নামাজ আদায় করতে বাইরে বের হওয়ার সময় ডাবল মাস্কই পরেছিলেন ক্রিকেটাররা। সব মিলিয়ে উটকো ঝামেলায় পড়েছে গেছে পুরো দল।

বায়ুদূষণের কারণেই অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে থাকছে না আতশবাজি। আলোক প্রদর্শনী বাতিলের খবর অবশ্য আগেই জানিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

দিল্লিতে বায়ুদূষণ নতুন কিছু নয়। প্রতি বছর অক্টোবরের শেষদিকে ভারতের এই শহর পড়ে যায় বায়ুদূষণের কবলে। দিল্লির পাশের রাজ্য উত্তর প্রদেশ ও হরিয়ানার গ্রামগুলোতে শীত থেকে বাঁচতে বিপুল পরিমাণ খড়-বিচালি পোড়ায় ওই অঞ্চলের দরিদ্র লোকজন। সেই আগুন থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া আর ক্ষুদ্রাতিক্ষুদ্র ছাইকণা দিল্লির বাতাসকে দূষিত করে ফেলে।

অন্যদিকে হঠাৎ করেই দেশে ফিরে ছিলেন লিটন দাস। আজ তিনি ভারতে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আগামীকাল বাংলাদেশের অনুশীলন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা