প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২০:০২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ২০:১২ পিএম
স্বাধীনতা কাপের শেষ আট নিশ্চিত করেছে পুলিশ এফসি। বৃহস্পতিবার (২ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে দলটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন মানাস কারিপভ।
আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটিতে ঘড়ির ২৬তম মিনিটে এগিয়ে যায় পুলিশ এফসি। মাহমুদুল হাসান কিরণ ক্লিয়ার শট নিয়েছিলেন, কিন্তু বল চলে যায় বক্সের মুখে কারিপভের পায়ে। কিরগিজস্তানের ফরোয়ার্ডের বাঁকানো শটে ১-০ গোলে লিড পায় পুলিশ এফসি। গ্রুপপর্বে টানা দুই ম্যাচে গোলের দেখা পেলেন কারিপভ।
দ্বিতীয়ার্ধে শেখ জামাল সমতায় ফেরার চেষ্টা করেছিল। সাজ্জাদ হোসেন একক প্রচেষ্টায় বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপার আহসান আহমেদ বিপু এগিয়ে এসে তা নস্যাৎ করে দেন। দুই ম্যাচে এক জয় ও এক হারে শেখ জামাল রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে।