× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে কী বলছে দেখার সময় নেই লিটনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২০:১৪ পিএম

কে কী বলছে দেখার সময় নেই লিটনের

বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের। এরপরই ধপাস। টানা হারে নাকাল দল। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিল, তারাই সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল। একে তো শেষ চারের আশা শেষ, তার মধ্যে দুরূহ হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগের স্বপ্ন। 

বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। সমালোচকরা একবার টিম ম্যানেজমেন্টকে দুষছেন তো আরেকবার অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে হারের দায়ভার চাপাচ্ছেন। তবে দলটির ওপেনার লিটন দাস এসব সমালোচনা আদতে আমলে নিচ্ছেন না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই। আশা করব যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবে, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এত দিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ আমাদের অনেক সাপোর্ট করে। আশা করি এরপরও সাপোর্ট করবে।’

লিটন এও বলেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে, সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। সব সময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। চেষ্টা করব দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা