× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় উইলির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম

বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় উইলির

বয়স এখনও ৩৪ পেরোয়নি। এরই মধ্যে জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড উইলি। ঘটা করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন।

উইলির এমন সিদ্ধান্তের পেছনে অভিমান কাজ করে থাকতে পারে। কিছুদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। তাতে জায়গা হয়নি ইংলিশ পেস বোলিং অলরাউন্ডারের। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে উইলি বলেছেন, ‘আমি চাইনি এমন দিন আসুক। সেই ছোটবেলা থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ফলে অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পর অনুশোচনার সঙ্গেই অনুভব করলাম বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়টা চলে এসেছে।’

অবসরের ঘোষণা দিলেও শেষ তিন ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা