× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউইদের জয়ের লক্ষ্য ৩৫৮

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২২:৫১ পিএম

কিউইদের জয়ের লক্ষ্য ৩৫৮

প্রথমে সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক। পরে শতকের দেখা পেয়েছেন রসি ফন ডার ডুসেন। দুজনের ব্যাটিং ঝলকে ৩৫৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে দক্ষিণ আফ্রিকা। বিশাল এই স্কোর এসেছে মাত্র ৪ উইকেট হারিয়ে।

দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন রসি ফন ডার ডুসেন। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১৩৩ রানের দুর্বার এক ইনিংস খেলেন তারকা এ প্রোটিয়া ব্যাটার। এবারের বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আর ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলেন ১০৮ রানের দারুণ এক ইনিংস। 

ব্যাট হাতে ঝলক দেখালেন কুইন্টন ডি কক। ব্যাটিং নৈপুণ্যেই পেলেন জাদুকরী তিন অঙ্কের দেখা। ১১৬ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তারকা এ প্রোটিয়া ওপেনার। এ নিয়ে এবারের বিশ্বকাপে এটি তার চতুর্থ সেঞ্চুরি। আর ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২১তম শতক। প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমা ফিরে যান ২৪ রান নিয়ে। পরে ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও জিমি নিশাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস ভাগ্য সহায় হয় নিউজিল্যান্ডের। টস জিতেই ফিল্ডিং বেছে নেন কিউই ক্যাপ্টেন টম লাথাম। প্রতিপক্ষ প্রোটিয়াদের শুরুতে পাঠান ব্যাটিংয়ে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা