× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার সেঞ্চুরিতে সাঙ্গাকারাকে ছুঁলেন ডি কক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৮:০০ পিএম

চার সেঞ্চুরিতে সাঙ্গাকারাকে ছুঁলেন ডি কক

ব্যাট হাতে ঝলক দেখালেন কুইন্টন ডি কক। ব্যাটিং নৈপুণ্যেই পেলেন জাদুকরী তিন অঙ্কের দেখা। ১১৬ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তারকা এ প্রোটিয়া ওপেনার। এ নিয়ে এবারের বিশ্বকাপে এটি তার চতুর্থ সেঞ্চুরি। আর ওয়ানডে ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে এটি তার ২১তম শতক।

এবারের বিশ্বকাপে ডি কক এর আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কা (১০০), অস্ট্রেলিয়া (১০৯) ও বাংলাদেশের (১৭৪) বিপক্ষে। আজ ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৩ বল খরচায় শতক পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। 

এর আগে বিশ্বকাপের এক আসরে চারটি সেঞ্চুরির দেখা পেয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান এ ক্রিকেট কিংবদন্তি এই কীর্তি গড়ন ২০১৫ বিশ্বকাপে। এ দিক থেকে লঙ্কান এ লিজেন্ডকে ছুঁয়ে ফেললেন ডি কক নিজের বিদায়ী বিশ্বকাপ আসরে। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে রোহিত শর্মার। সব মিলিয়ে বিশ্বকাপে সর্বাধিক ৭ সেঞ্চুরির মালিকও ভারতীয় এ ক্যাপ্টেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা