× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১১:৫৫ এএম

বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান

স্বপ্নটা ছিল অনেক বড়। সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। কিন্তু দলের স্বপ্নটা কার্যত স্বপ্নই থেকে যাচ্ছে। কারণটা তো সবার জানা। টানা পাঁচ হারে টাইগাররা এখন ব্যর্থতার বৃত্তে বন্দি। ছয় ম্যাচে জয় বলতে একটি।

আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই দেশের ছেলেরা রচনা করেছিল সুখস্মৃতির গল্প। এরপর থেকেই জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই ধরা দিচ্ছে না। কিন্তু তারপরও মানসিকভাবে বিপর্যস্ত বাংলাদেশকে বেশ সমীহের দৃষ্টিতেই দেখছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের প্রতিপক্ষ আজ বাংলাদেশ। দুদলের লড়াইকে সামনে রেখে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতি সম্মান রেখে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ জানালেন, বিশ্বকাপে খেলতে যাওয়া প্রতিটি দলই ভালো।

পাকিস্তানের সামনে এখন তিন ম্যাচ। শক্তির বিচারে বাংলাদেশ তুলনামূলক অনেকটা পিছিয়ে। তাদের দুই শত্রু নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতা নিয়ে ভাবছেন না ব্র্যাডবার্ন। তার কাছে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ।

নিজেদের সেরা খেলাটা মাঠে উপহার দিতে পারলে পাকিস্তান যেকোনো দলকেই হারাতে পারবে। এমনটাই বিশ্বাস করেন ব্র্যাডবার্ন, ‘দেখুন, শুরুতেই যেটা বলেছিলাম, এই টুর্নামেন্টে ১০টি দলই যোগ্যতাসম্পন্ন। যেকোনো দলকে হারাতেই আমাদের ভালো খেলতে হবে। তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) ভালো করতে পারলে আমরা এই টুর্নামেন্টে যেকোনো দলকে হারাতে পারব।’

বাংলাদেশ নিয়ে ব্র্যাডবার্ন বলেন, ‘আমরা বাংলাদেশকে অনেক সমীহ করি। ভালো ভালো খেলোয়াড় নিয়েই দলটা গড়া। আমরা তাদের শক্তির জায়গাগুলো যেমন জানি তেমনি দুর্বলতাগুলো বের করে আনতেও কাজ করেছি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতিই নিয়েছি। আমরা আত্মোপলব্ধির চেষ্টাও করছি। সবাই মিলে নিজেদের সেরাটাই দিতে চাই।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে গেছে পাকিস্তান। মাত্র এক উইকেটে। সেই হার বাংলাদেশ ম্যাচকে মনস্তাত্ত্বিকভাবে কঠিন করে তুলবে কি না? ব্র্যাডবার্ন উত্তরে বলেন, ‘আমরা বাংলাদেশকে ভালো করেই জানি। এশিয়া কাপে তাদের বিপক্ষে খেলেছি, আগেও খেলেছি...হোমওয়ার্কও করাই আছে। আগামী তিন ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা