প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১০:২০ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২২:৩৮ পিএম
মেসির হাতে পুরস্কার তুলে দেন ডেভিড বেকহাম
ফিফা ব্যালন ডি’অর কার হাতে উঠছে, তা এক প্রকার অনুমিতই ছিল। কারও অনুমান মিথ্যা হয়নি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসির হাতেই উঠেছে ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। এ নিয়ে রেকর্ড অষ্টমবার ফিফা বর্ষসেরা হলেন বার্সেলোনার সাবেক মহাতারকা।
ব্যালন ডি’অর ২০২৩ জেতার দৌড়ে মেসি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে। গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর থেকেই অবশ্য সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ী হিসেবে সামনে আসছিল মেসির নাম। প্যারিসে এবার মঙ্গলবার মধ্যরাতে এলো আনুষ্ঠানিক ঘোষণা।
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বোনমাতি
সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনমাতি। অনুষ্ঠানের মূল আকর্ষণ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার উঠেছে মেসির হাতে।