× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের বিপক্ষে মেয়েদের ওয়ানডে দলে দুই নতুন মুখ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৬:৪৮ পিএম

সুমাইয়া আক্তার জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলেও— বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুইটার

সুমাইয়া আক্তার জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলেও— বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুইটার

পঞ্চাশ ওভারের ক্রিকেটেও মূল একাদশে ফিরতে পারেননি সালমা খাতুন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার জাহানারা আলমেরও। তবে ঢাকায় নিদা দারদের বিপক্ষে ১৬ সদস্যের দলে এসেছে দুই নতুন মুখ— নিশিতা এবং সুমাইয়া।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ পক্ষে না আসলেও নিগার সুলতানা জ্যোতির দল গড়েছেন ইতিহাস। মারকাটারি সংস্করণের সিরিজ জয়ের পর ঢাকায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে লড়বে টাইগ্রেসরা। সেই লক্ষ্যে সোমবার দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী সুমাইয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সুমাইয়ার। তবে ১৫ বছর বয়সী নিশিতা এখনও জাতীয় দলের জার্সিতে খেলার অপেক্ষায়। দুই নতুন মুখ আসায় সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল। চোট সেরে ওঠা সাপেক্ষে থাকবেন সুলতানা খাতুন।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের সিরিজটি গড়াবে ৪ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ নভেম্বর তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশভুক্ত সিরিজের সবগুলো ম্যাচ বসবে সকাল সাড়ে নয়টায়।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।
স্ট্যান্ড বাই: সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা