× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ মাস বেতন পান না বাবররা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২২:৩২ পিএম

৫ মাস বেতন পান না বাবররা!

টানা চার ম্যাচে জয় না পাওয়াতে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন বাস্তবতার নিরিখে শেষ! এভারেস্ট উচ্চতা স্বপ্ন নিয়ে ভারত আসা দলটি যে বিশ্বকাপের চৌকাঠেই এভাবে মুখ থুবড়ে পড়বে, তা কে জানত। এমন বিপর্যয়ে কাঠগড়ায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। সে উত্তাপে ঘি ঢেলেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার অভিযোগ, বাবরদের গত পাঁচ ম্যাচের বেতন দেওয়া হয়নি!

টিভি চ্যানেল পিটিভির এক টকশোতে রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান মিডিয়ায় বহু জিনিস দেখানো হচ্ছে। অনেক কিছুই হয়তো ভুয়া খবর। আমি সত্যিটা বলছি। যেটা অনেক দিন চাপা রয়েছে। বাবর আজম গত কয়েক দিন ধরেই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। উনি কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না। সালমান নাসের (পিসিবির সিইও), উসামা ওয়ালহাকেও (ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর) মেসেজ করেছিল বাবর। পিসিবির পক্ষ থেকে নাকি বলা হয়েছে, বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে কেন্দ্রীয় চুক্তি রয়েছে তা পর্যালোচনা করা হবে। পাঁচ মাস ধরে ক্রিকেটাররা বেতন পায়নি। তাহলে কীভাবে খেলবে তারা?’

পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম বাবরদের ব্যর্থতার জন্য রেষারেষির ব্যাপারটিও সামনে এনেছে। বলাবলি হচ্ছে, দল এখন দুই ভাগে বিভক্ত। একভাগের নেতৃত্বে বাবর এবং অন্যভাগের নেতা পেসার শাহিন আফ্রিদি ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা