× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির নিয়ম পরিবর্তনের দাবি হরভজনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ২১:২৭ পিএম

আইসিসির নিয়ম পরিবর্তনের দাবি হরভজনের

আম্পায়ারের ভুল ও ডিআরএসের ‘আম্পায়ার্স কল’ আইনের জন্য পাকিস্তান হেরেছে বলে দাবি করেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। একই সঙ্গে আইসিসির নিয়ম পরিবর্তনের দাবি তোলেন তিনি।

গত শুক্রবার বাবর আজমদের বিপক্ষে ১ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের শেষদিকে হারিস রউফের শেষ ওভারের শেষ বল তাবরেজ শামসির পায়ে লাগে। মাঠের আম্পায়ার নট আউট দেওয়ার পর রিভিউ নেয় পাকিস্তান। কিন্তু ডিআরএসের হক আই প্রযুক্তিতে ‘আম্পায়ার্স কল’ আসে সিদ্ধান্ত। বেঁচে যান শামসি। দুই ওভার পর ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হরভজন বলেন, ‘বাজে আম্পায়ারিং ও বাজে আইনের জন্য হেরেছে পাকিস্তান। আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত। বল স্টাম্পে লাগলে আউট, সেটা আম্পায়ার আউট দিক বা না দিক। সেটা না করলে প্রযুক্তি রাখারই দরকার কী?’

এলবিডব্লিউর আবেদনের সময় ডিআরএসের পক্ষ থেকে হক-আই প্রযুক্তির মাধ্যমে বলের গতিবিধি প্রেডিক্ট বা অনুমান করা হয়। তখন বল স্টাম্পের বাইরের অংশে লাগলে তাকে ‘আম্পায়ার্স কল’ দেখানো হয়। অর্থাৎ মাঠের আম্পায়ার যে রায় দেন, আউট বা নট আউট, সে রায়ই বহাল থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা