প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ২৩:০১ পিএম
জয়ের ধারায় ফেরার মিশন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। সে আবার খুব চেনা ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে। সাকিব আল হাসান ঢাকায় এসে বিশেষ অনুশীলনও করে গেলেন। প্রতিপক্ষ নেদারল্যান্ডস বলেই জয়ের প্রত্যাশাটা একটু বেশিই ছিল ক্রিকেট অনুরাগীদের। কিন্তু নাহ! তেমন কিছুই হলো না। নেদারল্যান্ডসের কাছে হার মানল বাংলাদেশ। আটকে থাকল ব্যর্থতার বৃত্তে। টাইগাররা ম্যাচ হারল ৮৭ রানে। এনিয়ে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারল টাইগাররা।
বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রান এনে দেন মেহেদি হাসান মিরাজ। সমান ২০ রান করে যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। শেখ মেহেদি হাসান ১৭, তানজিদ হাসান তামিম ১৫ ও তাসকিন আহমেদ ১১ রান এনে দেন। ডাচদের হয়ে একাই চার উইকেট শিকার করেন পল ফন মেকেরেন। দুটি উইকেট নেন বাস ডি লিড। ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
দারুণ বোলিং করলেন পেসাররা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানদের সঙ্গে স্পিনাররাও কম গেলেন না। শেখ মাহেদি হাসানের সঙ্গে উইকেট নিলেন সাকিব আল হাসানও। আগুনে বোলিংয়ে নেদারল্যান্ডসকে হাতের নাগালেই রাখল টাইগাররা। সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানের পুঁজি গড়ে নেদারল্যান্ডস।
টাইগারদের বোলিং তোপের মাঝে দলের বিপদের সময় ব্যাট হাতে দাঁড়িয়ে যান স্কট এডওয়ার্ডস। খেলেন অধিনায়কোচিত ৬৮ রানের দারুণ এক ইনিংস। তার পার্টনার সাইব্র্যান্ড এনজেলব্রেখটের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। আর দলীয় স্কোরে ৪১ রান যোগ করেন ওয়েসলি বারেসি। ২৩* রানে অপরাজিত থেকে যান লোগান ফন বিক।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শেখ মাহেদি হাসান। একটি উইকেট গেছে সাকিব আল হাসানের পকেটে।
৭১ রানে হাওয়া টাইগারদের ৬ উইকেট
বোলাররা শুরুটা ভালো করল। শেষ পর্যন্ত ছন্দটাও ধরে রাখল। কিন্তু ব্যাটিংয়ের শুরুতে হলো তার উল্টো। নেদারল্যান্ডসের বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। ১৯ ওভারে ৭১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। দলীয় ১৯ রানেই ফিরে গেছেন দুই ওপেনার লিটন দাস (৩) ও তানজিদ হাসান তামিম (১৫)। আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান। মেহেদি হাসান মিরাজের ৩৫ রানের সঙ্গে সাকিব আল হাসানও হতাশ করেছেন। ক্যাপ্টেন ফিরে গেছেন ৫ রান নিয়ে। এক রান নিয়ে সাজঘরের পথ ধরেছেন মুশফিকুর রহিম।
জয়ের জন্য বাংলাদেশের চাই ২৩০
দারুণ বোলিং করলেন পেসাররা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানদের সঙ্গে স্পিনাররাও কম গেলেন না। শেখ মাহেদি হাসানের সঙ্গে উইকেট নিলেন সাকিব আল হাসানও। আগুনে বোলিংয়ে নেদারল্যান্ডসকে হাতের নাগালেই রাখল টাইগাররা। সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানের পুঁজি গড়েছে নেদারল্যান্ডস।
টাইগারদের বোলিং তোপের মাঝে দলের বিপদের সময় ব্যাট হাতে দাঁড়িয়ে যান স্কট এডওয়ার্ডস। খেলেন অধিনায়কোচিত ৬৮ রানের দারুণ এক ইনিংস। তার পার্টনার সাইব্র্যান্ড এনজেলব্রেখটের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। আর দলীয় স্কোরে ৪১ রান যোগ করেন ওয়েসলি বারেসি। ২৩* রানে অপরাজিত থেকে যান লোগান ফন বিক।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শেখ মাহেদি হাসান। একটি উইকেট গেছে সাকিব আল হাসানের পকেটে।
এডওয়ার্ডসের ফিফটিতে সংগ্রহ বাড়িয়েছে ডাচরা
টাইগারদের বোলিং তোপের মাঝে দলের বিপদের সময় ব্যাট হাতে দাঁড়িয়ে যান স্কট এডওয়ার্ডস। খেলেন অধিনায়কোচিত ৬৮ রানের দারুণ এক ইনিংস। তার পার্টনার সাইব্র্যান্ড এনজেলব্রেখটের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। দলীয় স্কোরে ৪১ রান যোগ করেন ওয়েসলি বারেসি।
টাইগারদের দাপুটে বোলিংয়ে চাপে নেদারল্যান্ডস
শুরুতেই দাপট দেখান তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তুলে নেন দুটি উইকেট। তাদের সঙ্গে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। টাইগারদের বোলিং তোপে সব মিলিয়ে চাপে রয়েছে নেদারল্যান্ডস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৯০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ডাচরা। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান করেন ওয়েসলি বারেসি।
দারুণ শুরু বাংলাদেশের
দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডেসের দলীয় ৪ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন বাংলাদেশি পেসাররা। ইনিংসের দ্বিতীয় অভারে আক্রমণে এসেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। তার লেগ স্টাম্পের ওপরের ফুল লেংথের বলে ফ্লিক করতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ দেন বিক্রমজিত সিং। সাকিবের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৩ রান।
পরের ওভারে ম্যাক্স ও’ডাউডকে ফেরান শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বল খোঁচা দিতে গিয়ে স্পিলে ক্যাচ তুলে দেন ডাচ ওপেনার। দলীয় ৪ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিলো বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে লেদারল্যান্ডেসের সংগ্রহ ৪৪ রান। বাইশগজে রয়েছেন ওয়েসলি বারেসি (৩২) ও কলিন অ্যাকারম্যান (৭) ।
টস হেরে শুরুতে বোলিংয়ে বাংলাদেশ
টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে নেদারল্যান্ডস। টাইগারদের শুরুতে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশের একাদশে দুটি বদল এসেছে। ছিটকে গেছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন শেখ মাহেদি হাসান। আর তরুণ পেসার হাসানের বদলে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন তারকা পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিডি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকারেন।