× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে হারিয়ে জ্যোতিদের সিরিজ জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ২০:৩২ পিএম

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা— বিসিবি টুইটার

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা— বিসিবি টুইটার

ব্যাটিংয়ের শুরুতে মনে হচ্ছিল বড় রান আসতে যাচ্ছে। কিন্তু মাঝের দিকে খেই হারাল বাংলাদেশ, স্বর্ণা আক্তারের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির দল থেমেছে ১২০ রান জমা করে। খুব বড় না হলেও সিরিজ বাঁচানোর লড়াইয়ে যথেষ্ট ছিল বটে! জবাব দিতে নেমে ১০০ রানের বেশি নিতেও পারেননি নিদা দাররা। শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীরা হেরেছে ২০ রানে। ঘরের মাঠে তাতেই প্রথমবার পাকিস্তানের মেয়েদের বিপক্ষে সিরিজও জিতেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের জন্য ছিল সিরিজ বাঁচানোর লড়াই। কিন্তু এমন দিনে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো করতে পারেননি সফরকারীরা। এক ম্যাচ হাতে রেখে তাতেই খুইয়েছে সিরিজ। ২৯ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতিদের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে থাকবেন পাকিস্তানের মেয়েরা।

হারলেই খোয়াতে হবে সিরিজ— এমন সমীকরণের ম্যাচে বোলিং নিয়েও ভালো শুরু আনতে পারেনি পাকিস্তান। ১৩ বলে ১৮ রান তুলে ফেরেন ওপেনার শামীমা। তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মুরশিদা। মুরশিদা ২০ রানে আউট হলে, ১৬ রান করে রান আউটে কাটা পড়েন মোস্তারিও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অধিনায়ক জ্যোতিও। তবে শেষ পর্যন্ত দলকে টেনে নেন স্বর্ণা আক্তার। রিতু মনি ১৯ রানে আউট হলে শেষ পর্যন্ত ২২ বলে স্বর্ণা অপরাজিত থাকেন ২৭ রানে। বাংলাদেশও পায় ১২০ রানের লড়াকু পুঁজি।

জবাব দিতে নেমে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি। এদিন অবশ্য অল্পতে গুটিয়ে যায়নি। কোনোমতে ১০০ রান পর্যন্ত তুলতে তুলতেই ২০ ওভারের খেলা শেষ হয়ে যায়। পাকিস্তানকে আটকে রাখার দিনে দুটি করে উইকেট নিয়েছেন রাবেয়া ও আগের ম্যাচের ফাইফার নাহিদা। ম্যাচসেরা হয়েছেন স্বর্ণা আক্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা