× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা কাপে আবাহনীর শুভসূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ২০:২৫ পিএম

আন্দ্রেস ক্রুসিয়ানিকে দারুণ জয় উপহার দিয়েছে আবাহনী— আবাহনী ফেসবুক পেজ

আন্দ্রেস ক্রুসিয়ানিকে দারুণ জয় উপহার দিয়েছে আবাহনী— আবাহনী ফেসবুক পেজ

আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে আবাহনী লিমিটেডের বহুদিনের পরিচয়। সুরিনামের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরেকবার দেশের জনপ্রিয় ক্লাবটির দায়িত্বে এসে দাপুটে শুরুও করেছেন আর্জেন্টাইন কোচ। স্বাধীনতা কাপের আসর শুরুর দিনে বিমানবাহিনীকে হারিয়েছেন তার শিষ্যরা। আবাহনীর জয়ের দিনে হারের তেতো স্বাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পূর্ণ পয়েন্ট তুলতে পারেনি শেখ রাসেল ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ক্রুসিয়ানির নতুন করে অভিষেকের ম্যাচ ছিল। আর্জেন্টিনার কোচকে হতাশ করেননি আকাশি নীল জার্সিধারীরা। বিমানবাহিনীর বিপক্ষে প্রথমার্ধে পাওয়া দুই গোলে তুলেছে পূর্ণ পয়েন্ট।

ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পায় আবাহনী। নাবীব নেওয়াজ জীবনের নিখুঁত শটে এগিয়েও যায় দল। এরপর ক্যামিও দেখান জাতীয় দলের মিডফিল্ডার রবিউল ইসলাম। প্রথমবারের মতো আবাহনীতে খেলতে এসে ৩৬ মিনিটে পেয়ে যান গোলের দেখা। বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচে অবশ্য ফিরতে পারেনি বিমানবাহিনী। ২-০ গোলের জয় নিয়ে আবাহনীর মাঠ ছাড়ার দিনে গোলশূন্য ড্র দেখেছে শেখ রাসেল ও রহমতগঞ্জ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন ১০ জনের রহমতগঞ্জের বিপক্ষে পেরে ওঠেনি শেখ রাসেল। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসি হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বল দখল, গোলে শট এবং আক্রমণের পসরা সাজানো ম্যাচে এদিন ২৩ মিনিটে এগিয়ে যায় পুলিশ। গোল করেন মানাস কারিপভ। প্রথমার্থে আর কোনো গোলও হয়নি। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড এদিস গার্সিয়া। সহজ জয়ও নিশ্চিত হয় পুলিশের। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনীর এবং স্বাগতিক বসুন্ধরা কিংস লড়বে বাংলাদেশ নৌবাহিনীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা