× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্সার দিনে রঙিন সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ২২:০৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ২২:০৭ পিএম

বার্সার দিনে রঙিন সিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিও দেখিয়েছে দৃঢ়তা। এসি মিলানের বিপক্ষে গোল উৎসব করেছেন কিলিয়ান এমবাপেরা। তবে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আটলেটিকো মাদ্রিদ। 

ঘরের মাঠে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্ককে আতিথেয়তা দেয় বার্সেলোনা। ফেরান তোরেস ও ফারমিন লোপেরেজের গোলে ২-১ গোলে জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ ঘড়ির এক ঘণ্টা পার হতেই শাখতার একটি গোল শোধ দিয়েছিল। কিন্তু বার্সার তিন পয়েন্ট পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এ জয় অনেক কারণেই বার্সেলোনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আগামীকাল শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর আগে বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিয়েছে তারা। 

বুধবার ছোটখাটো কিছু ভুলের কারণে জয়ের ব্যবধান বড় হয়নি বার্সার। এ নিয়ে কিছুটা আক্ষেপ কোচ জাভির মুখে, আমরা কয়েকটি ভুল করেছিলাম। কিন্তু সব মিলিয়ে নিজেদের খেলার মান নিয়ে খুশি। তবে বিশ্বাস ছিল ফল আরও বড় হতে পারত। এইচ গ্রুপে তিন ম্যাচের সবগুলো জিতল বার্সা। ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে। ক্লাব এন্টওয়ার্পকে ৪-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পোর্তো।

‘জি’ গ্রুপের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলের রাতে ইয়াং বয়েজকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির গোলে সিটি এগিয়ে যায়। চার মিনিট পর সমতায় ফেরে ইয়াং বয়েজ। ৬৭ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন হালান্ড। পরে নিজের স্কোর দ্বিগুণ করেন নরওয়েজিয়ান তারকা। হ্যাটট্রিক জয়ে ম্যানসিটি ৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার। 

‘এফ’ গ্রুপের ম্যাচে এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৩-০ ব্যবধানে জয়ের দিনে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৩২ মিনিটে লিড পাইয়ে দেন ফ্রান্স তারকা। এরপর ৫৩ মিনিটে কোলো মুয়ানি এবং ৮৯ মিনিটে লি কাং-ইন গোলের দেখা পান। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে পিএসজি। 

স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে হোঁচট খেয়েছে আটলেটিকো মাদ্রিদ। ‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্টে টেবিলের দুই নম্বরে আছে তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা