ঢাকা ব্যাংক লিমিটেড ও মাস্টারকার্ড বাংলাদেশ-এর যৌথ আয়োজনে সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৩, ৫ দিনব্যাপী কার্ড ব্যবহারের উপর 'ঢাকা ব্যাংক স্পেন্ড অ্যান্ড উইন বিগ - আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩' ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিজয়ীরা মাস্টারকার্ড, বাংলাদেশ-এর স্পনসরে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের টিকিট জিতে নেন। এই অসাধারণ প্রচারণার অংশ হিসেবে ৬ জন ঢাকা ব্যাংক- মাস্টারকার্ড হোল্ডার ২৪ অক্টোবর ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি দেখার সুযোগ পান।
এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল কার্ড হোল্ডারদের এই ধরনের ম্যাচের আকর্ষণীয় টিকিট জেতার সুযোগ প্রদানের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক রিটেইল ট্রানজ্যাকশন ত্বরান্বিত করা।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী এমরানুল হক, ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মোঃ মোস্তাক আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমান। এছাড়া আরও ছিলেন ঢাকা ব্যাংকের ইভিপি ও হেড অব রিটেইল বিজনেস এইচ.এম. মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশ ও গ্রামীণফোন অফিসের প্রতিনিধিরা।