× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রশিদের কাছে কি প্রতিজ্ঞা করেছিলেন ইরফান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১২:১৮ পিএম

রশিদের কাছে কি প্রতিজ্ঞা করেছিলেন ইরফান

ইরফান পাঠান রহস্য করলেন। রশিদ খানের সঙ্গে কবে, কোথায় কী কথা দিয়েছিলেন ভারতের ক্রিকেটার? সেই কথা রেখেছেনও আফগান তারকা। কী ছিল সেই প্রতিজ্ঞা, তা নিয়ে আলোচনার সুযোগ কমই আছে, ক্রিকেট বিশ্ব যে মেতেছে রশিদ-ইরফানের নৃত্যে। চেন্নাইয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে পাওয়া বাঁধভাঙা আনন্দে যা চোখে পড়েছে সবচেয়ে বেশি, তা হলো ওই নৃত্য।

সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টসের হয়ে ম্যাচের বিশ্লেষণ করতে মাঠে নেমেছিলেন ইরফান। রশিদ-নবিরা যখন জয়ের আনন্দে মাতোয়ারা, তখনই রশিদের সঙ্গে তাল মেলালেন ভারতের সাবেক অলরাউন্ডার।

নিজের সোশ্যাল মিডিয়ায় রশিদের সঙ্গে নাচের দুটি ছবিও পোস্ট করেছেন ইরফান। প্রতিজ্ঞা পূরণ করেছেন বলে তৃপ্ত ইরফান বলেছেন, ‘যা প্রতিজ্ঞা করেছিল রশিদ খান, সেটা পূরণ করেছে। আর আমি আমার প্রতিজ্ঞা পূরণ করলাম। তোমরা অসাধারণ, রশিদ খান।’

তবে কী প্রতিজ্ঞা করেছিলেন, তা প্রকাশ করেননি। হয়তো এমন কিছু ছিল, ‘পাকিস্তানকে হারাতে পারলে তোমাদের সঙ্গে নাচব!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা