× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগান শরণার্থীদের পুরস্কার উৎসর্গ করলেন জাদরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩ ২২:২৩ পিএম

আফগান শরণার্থীদের পুরস্কার উৎসর্গ করলেন জাদরান

টানা হারের পর অষ্টমবারে এসে পাকিস্তানকে ধরাশায়ী করে আফগানিস্তান। ঐতিহাসিক জয়ে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইব্রাহিম জাদরান। আর ম্যাচসেরার পুরস্কারটি তিনি উৎসর্গ করেছেন সেই সব আফগানকে, যাদের সম্প্রতি পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়েছে।

আফগান শরণার্থীদের ব্যাপারে সম্প্রতি কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। কাগজপত্রহীন আফগান শরণার্থীদের বের করে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। এরপর এখন পর্যন্ত ৫১ হাজার আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে এই খবর। এ ছাড়া চলতি মাসের শুরুর দিকে রাজনৈতিক আশ্রয়প্রত্যাশী প্রায় ১৭ লাখ আফগানকে নভেম্বরের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয় পাকিস্তান।

দুই দেশের মধ্যকার রাজনীতির বিষয়টি প্রভাবিত করেছে খেলার মাঠকেও। ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন জাদরান, ‘আমি নিজের জন্য এবং দেশের জন্য খুব আনন্দিত। আমি এই ম্যাচসেরা পুরস্কারটি উৎসর্গ করতে চাই যাদের পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা