× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসুন্ধরা-মোহনবাগান লড়াই আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ১৬:১২ পিএম

বসুন্ধরা-মোহনবাগান লড়াই আজ

আজ মঙ্গলবার মাঠে নামছে বসুন্ধরা কিংস। ভারতের মাটিতে বাংলাদেশের ক্লাবটির প্রতিপক্ষ আর কেউ নয়, মোহনবাগান। প্রতিপক্ষ কলকাতার হলেও দুদলের ম্যাচ হবে ভুবনেশ্বরে। পূজার কারণে ভেন্যু পরিবর্তন। রাত ১০টায় মাঠে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-মোহনবাগান।

ম্যাচ আজ হলেও বসুন্ধরার ফুটবলাররা ভারতে পা রেখেছেন গতকাল সোমবার। ভিসাই পেয়েছেন তারা রবিবার রাতে। একসঙ্গে ফ্লাইটও মিলছিল না। অবশেষে ভিসা ও ফ্লাইট জটিলতা কাটিয়ে ভুবনেশ্বরে যাওয়ায় ভ্রমণ-ধকল সঙ্গী হবে কিংসের ফুটবলারদের। সময়মতো ভিসা না দেওয়ায় মোহনবাগানকে জরিমানা করার আর্জি জানিয়েছে বসুন্ধরা কিংস। সঙ্গে এএফসির কাছে চেয়েছে ক্ষতিপূরণ। এএফসি কাপের প্লে-অফে মোহনবাগানের বিপক্ষে একই ধরনের সমস্যায় পড়েছিল আবাহনীও।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে বসুন্ধরা। মালদ্বীপের মাজিয়ার কাছে হারলেও ভারতের ওড়িশার বিপক্ষে ঠিকই জয় তুলে নিয়েছে। আজও তারা জয় ছিনিয়ে নিতে চায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা