প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩ ০১:২৬ এএম
আনুশকা শর্মা বাড়াবাড়ি কিছু বলেননি। স্টর্ম চেজার অর্থাৎ ঝড়ের পিছু ছুটতেও যিনি ভয় করেন না— এমন একজনের সঙ্গে তুলনা করেছেন বিরাট কোহলিকে। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১১৮.০০ গড়ে ৩৫৪ রান আনা কোনো ব্যাটারকে ‘ঝড় ভেদকারী’ বলাই যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে আকাঙ্ক্ষিত সেঞ্চুরি না পেলেও নিজের স্ত্রীর কাছ থেকে একটি নাম তো পেয়েছেন কোহলি!
বলিউড অভিনেত্রী আনুশকা ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। প্রথম ছবিতে ছিল ম্যাচের স্কোরের সঙ্গে কোহলি ও রবীন্দ্র জাদেজার দৌড়ানোর দৃশ্য। পরেরটি ভিডিও ক্লিপ। কোহলি মিড উইকেটে যে শট খেলে আউট হন। সেখানে আনুশকা লিখেছেন, ‘তোমাকে নিয়ে সব সময় গর্বিত।’
অন্য ছবিটি কোহলির পুল শট খেলার দৃশ্য। সেখানে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোগোও সংযুক্ত। ছবির ক্যাপশনে লেখা— ‘বেঙ্গালুরু, আমাকে ঝড়ের মধ্যে পাঠাও। আমি আলো হয়ে ফিরব।’