× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা কাপ মাঠে গড়াচ্ছে ২৭ অক্টোবর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ২৩:৫৪ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩ ২৩:৫৬ পিএম

স্বাধীনতা কাপ মাঠে গড়াচ্ছে ২৭ অক্টোবর

নতুন মৌসুম কড়া নাড়ছে দোরগোড়ায়। স্বাধীনতা কাপ দিয়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন মৌসুম। দেশের ঘরোয়া ফুটবলের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ২৭ অক্টোবর। তার আগে আজ বিকালে বাফুফে ভবনে আসরের ড্র হয়েছে। এবারের আসরে গ্রুপ পর্বে হবে ১৫টি ম্যাচ। যার মধ্যে আটটি হবে কিংস অ্যরেনায়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ না হওয়ায় কিংস অ্যারেনায় হবে বেশি ম্যাচ। তিন ম্যাচ হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। আর মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে বাকি চার ম্যাচ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ক্রিকেট হওয়ায় সেখানে এখন ফুটবলের কোনো ম্যাচ হবে না।

স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব শেষ হবে ৩ নভেম্বর। চার গ্রুপের সেরা দুদল নাম লিখবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ এ-তে খেলবে বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন। গ্রুপ বি-তে লড়বে ঢাকা আবাহনী, শেখ রাসেল, রহমতগঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী। গ্রুপ সি-তে প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফর্টিস, আর্মি ফুটবল দল। গ্রুপ ডি-তে প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও নেভি ফুটবল দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা