× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় লিগ

খুলনা-রংপুর-রাজশাহীর জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ২১:৪৬ পিএম

খুলনা-রংপুর-রাজশাহীর জয়

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শেষ দিন জমে ওঠা তিন ম্যাচে জয় পেয়েছে রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগ। মোহাম্মদ নাঈম শেখ সেঞ্চুরির দেখা পেলেও জয় পায়নি ঢাকা মেট্রো।

আজ রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে মেট্রোকে ৬৫ রানে হারিয়েছে রংপুর। দুই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম জয় এটি। মেট্রো পেয়েছে প্রথম হারের স্বাদ। আগের দিন ৯৬ রানে অপরাজিত থাকা নাঈম রবিবার চতুর্থ ওভারে সেঞ্চুরির দেখা পেয়েছেন। এরপর বেশিদূর যেতে পারেননি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় শতক ছোঁয়া ইনিংসে ১৩ চার ও ৪ ছয়ে করেন ১২০ রান। 

দিনের আরেক খেলায় চট্টগ্রামকে ১ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ। এক প্রান্ত ধরে রেখে ৩৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটিতে ২১ রানে ৬ উইকেট তুলে নেন স্পিনার মুরাদ। ২৪ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ১১তম ৫ উইকেট। দুই ম্যাচে খুলনার দ্বিতীয় জয় এটি। চট্টগ্রাম পেল প্রথম পরাজয়।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে বরিশালকে হারিয়েছে রাজশাহী। ম্যাচের শেষ দিন ৪ উইকেট হাতে নিয়ে বাকি থাকা ৫৮ রান করতে পারেনি বরিশাল। দারুণ বোলিংয়ে ৯ রানের জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী। রাজশাহীর এটি প্রথম জয়। বরিশাল হারল দুই ম্যাচেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা