× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনজেমার গোল, বেনজেমার ভুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ১৩:৫৭ পিএম

বেনজেমার গোল, বেনজেমার ভুল

সৌদি প্রো লিগে গতরাতে দুই রকম অভিজ্ঞতার স্বাদ পেলেন ফ্রান্সের সাবেক ফরওয়ার্ড করিম বেনজেমা। প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর তার ভুলেই গোল হজম করে আল ইত্তিহাদ। বেনজেমার এমন মিশ্র অভিজ্ঞতার রাতে শেষ পর্যন্ত জিততে পারেনি তার দল। ১-১ গোলে ড্র করেছে আল তাওয়ুন এর বিপক্ষে।

সময়টা এমনিতেও পক্ষে নেই বেনজেমার। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই তোপের মুখে আছেন তিনি। ফ্রান্সের নাগরিকত্ব বাতিলের দাবি তুলে একজন আইনজীবী। সব মিলিয়ে ভালোই বেকায়দায় আছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তার মধ্যে গতরাতে মুখোমুখি ভিন্ন এক অভিজ্ঞতার, যেটা কখনওই আর মনে করতে চাইবেন না তিনি।

সৌদি প্রো লিগে গতরাতে তারযুনকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে উঠে আসতো ইত্তিহাদ। ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোয় ১০ ম্যাচে ২০ তিনেই থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এনগোলা কান্তে, বেনজেমাদের। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের দুইয়ে তাওয়ুন। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমারের আল হিলাল।

তাওয়ুনের ঘরের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। লড়াইটা হয় প্রায় সমানে সমান। বল পজিশন কিংবা শট অন টার্গেটে সমানেই ছিল দুই দল। তবে বেশি সুযোগ তৈরি করতে পেরেছিল ইত্তিহাদ। নিজেদের ভুলে এবং তাওয়ুনের গোলরক্ষক মেইলসনের দুর্দান্ত প্রচেষ্টায় গোলবঞ্চিত থাকতে হয় ইত্তিহাদকে। 

ম্যাচের ২২ মিনিটের মাথায় তাওয়ুনের এই প্রতিরোধ ভাঙেন বেনজেমা। দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু একটু পরে তার ভুলেই সমতায় ফেরে তাওয়ুন। আত্মঘাতী গোল হজম করেন বেনজেমা। তার গোল আর ভুলের রাতে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র করে মাঠ ছেড়েছে ইত্তিহাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা