× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে শেবাগের খোঁচা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২১:০৪ পিএম

বাংলাদেশকে শেবাগের খোঁচা

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে কোহলিদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বোলারদের অসহায়ত্বের দিনে ৭ উইকেটের বড় জয় পায় ভারত। বাংলাদেশের এমন নিদারুণ ব্যর্থতার পর খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে ম্যাচ-পরবর্তী এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘দ্রুত স্পিনার নিয়ে এসেও তো লাভ হয়নি। কারণ উইকেট টার্ন ছিল না। আর এটা তো বাংলাদেশই, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি। ওদের কাছে প্রত্যাশাই এমনÑ সেখানেই ওরা থাকবে।’

এরপর বাংলাদেশকে একপ্রকার অপমানই করলেন শেবাগ, ‘আমাদের অনুমান ছিল ২৬০-২৬৫ রান হবে। সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবা হয়।’

নিজেদের মাটিতে বাংলাদেশ যেকোনো দলের জন্যই হুমকি। কিন্তু স্পিন উইকেট দিয়ে বাইরের দেশে গিয়ে জেতা যাবে না বলেও খোঁচা মারেন শেবাগ, ‘বাংলাদেশের বাইরের দেশে উইকেট থেকে সাহায্য না পেলে আসল চিত্রটা বেরিয়ে আসে। উইকেট নেওয়ার সামর্থ্যটাই এই দলের নেই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা