× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদিনহোর ঢাকা সফর নিয়েও বিতর্ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ১১:৩৪ এএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১৬:০৩ পিএম

রোনালদিনহোর ঢাকা সফর নিয়েও বিতর্ক

এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বেলা সাড়ে ৩টার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। ৩টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে চলে যান হোটেল রেডিসনে। 

হোটেলে কিছুক্ষণ অবস্থানের পর বিকাল ৫টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রোনালদিনহো। সন্ধ্যায় রেডিসনে ‘ম্যাজিক্যাল নাইট উইথ ফুটবল লি‌জেন্ড রোনাল‌দি‌নহো’ না‌মের এক‌টি অনুষ্ঠা‌নে অংশ নেন। ৫ ঘণ্টার সফর শেষে রাতেই ঢাকা ছাড়েন তিনি। 

সংক্ষিপ্ত সফর বলেই জনসাধারণের সুযোগ ছিল না রোনালদিনহোর সঙ্গে দেখা করার। দামি গাড়ির কালো গ্লাস ভেদ করে শুভ্র-সাদা টি-শার্ট গায়ে রোনালদিনহোর হাত নাড়ানো দেখেই তৃপ্ত হয়ে ফিরে যেতে হয়েছে ভক্তদের! এমনকি ব্রাজিল কিংবদন্তির অনুষ্ঠান কাভার করতে গিয়ে সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বসার সুযোগ না দিয়ে গণমাধ্যম কর্মীদের অপমান করেন আয়োজকরা। এ কারণে রেডিসনে রোনাল‌দি‌নহোর অনুষ্ঠান বয়কট করেন সাংবাদিকরা।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা সফরও ছিল প্রশ্নবিদ্ধ। সমর্থকরা তো বটেই, সাংবাদিকরা পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ গোলরক্ষকের দেখা পাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা