× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঙ্গুলির চোখে চ্যাম্পিয়ন ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১৪:৫১ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১৮:২৮ পিএম

গাঙ্গুলির চোখে চ্যাম্পিয়ন ভারত

ভারত ওডিআই বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। তারপর ১২ বছরের অপেক্ষা। ফের একবার দেশের মাটিতে হচ্ছে বিশ্বকাপ। আসরে মেন ইন ব্লুদের শুরুটা দুর্দান্ত হয়েছে। টানা তিন ম্যাচ জিতেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন তারা।

বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। যতই ম্যাচ এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে কারা এগিয়ে সেমির দৌড়ে। বাড়ছে উন্মাদনা ও উত্তেজনা। কোন দেশ চ্যাম্পিয়ন হবে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। নানা ক্রিকেট বিশেষজ্ঞও তাদের মতামত জানাচ্ছেন। এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দেশ, তা নিয়ে নিজের মতামত জানালেন সাবেক ভারতীয় অধিনায়ক তথা সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খোলেন তিনি। 

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগোচ্ছে।’ এ ছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়েও ভারতকে এগিয়ে রেখেছেন তিনি। বলেন, ‘ভারত ফেভারিট। আমার মনে হচ্ছে রোহিতরা চ্যাম্পিয়ন হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা