ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১২:২২ পিএম
মোহাম্মদ নওয়াজ
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম চলছে।
সেই তালিকায় যুক্ত রয়েছে রংপুর রাইডার্সের নাম। পাকিস্তানি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে ভিড়িয়েছে তারা।
রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েচে।
সে পোস্টের নওয়াজের ছবি যোগ করে তারা লিখেছে, ‘স্বাগতম নওয়াজ! জয়ের লড়াইয়ের গর্জন হবে বিপিএল জুড়ে।’
প্রবা/আরএম/