× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদিনহো আসছেন আগামীকাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২০:২০ পিএম

রোনালদিনহো আসছেন আগামীকাল

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পর এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। আগামীকাল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কয়েকজন। এদের মধ্যে অন্যতম মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর ঢাকার কর্মসূচি সম্পর্কে বলেন, 'এখনো চুড়ান্ত সূচি হাতে পাইনি। যতটুকু জেনেছি দুপুরের পর আসবেন তিনি। মূল অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে সাতটায় হবে। মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করবেন রোনালদিনহো।'

ঢাকার রেডিসন হোটেলে উঠবেন রোনালদিনহো। রেডিসনেই অনুষ্ঠান হওয়ার কথা। তবে এ ব্যাপারে হোটেল রেডিসন থেকে জানানো হয়, রোনালদিনহো হোটেলটিতে কিছু সময় থাকবেন। এর বেশি কিছু তারা অবগত নন। 

মার্টিনেজের মতো রোনালদিনহোর ক্ষেত্রেও সাধারণ দর্শকদের দেখার সুযোগ থাকছে না বলেই ধারণা করা হচ্ছে। মার্টিনেজকে যে বাংলাদেশি কোম্পানি এনেছিল তারা আগের দিন বিকেলে সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি রোনালদিনহোকে বাংলাদেশি কোন প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা