× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দুকধারীর গুলিতে নিহত দুই সুইডিশ, পরিত্যক্ত বেলজিয়াম-সুইডেন ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১২:১০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ১২:৩২ পিএম

বন্দুকধারীর গুলিতে নিহত দুই সুইডিশ, পরিত্যক্ত বেলজিয়াম-সুইডেন ম্যাচ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বাছাই পর্বে গত রাতে সুইডেনকে আতিথেয়তা দেয় বেলজিয়াম। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্রাসেলসে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারীরা। এজন্য খেলা দেখতে আসা আগত দর্শকদের নিরাপত্তার কারণে স্টেডিয়াম থেকে বের হতে দেওয়া হয়নি।

প্রথমার্ধের পর বিরতির সময় মাইকে ঘোষণা করা হয় খেলোয়াড়রা আর মাঠে ফিরবেন না। শহরে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যার পর উয়েফা দুই দল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে। এ বিষেয়ে উয়েফা নিজেদের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশও করেছে।

বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে দর্শকদের নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের ভেতরে থাকতে বলা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়। গত রাতে খেলা দেখতে উপস্থিত ছিল প্রায় ৩৫ হাজার দর্শক।

বন্দুকধারীদের খুঁজতে অনুসন্ধান চালাচ্ছে বেলজিয়াম পুলিশ। আইন প্রয়োগকারীরা ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ইউরো-২০২৪ বাছাইয়ে ব্রাসেলসে সুইডেনের বিপক্ষে বেলজিয়ামের খেলার আগে ঘটনাটি ঘটেছে। যেখানে ম্যাচটি চলছিল সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ওই ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি সুইডেনের জার্সি পরে ছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একজন বন্দুকধারী অন্য এক ব্যক্তিকে একটি ভবনে ধাওয়া করছে এবং তারপর গুলির শব্দ শোনা যায় সেখান থেকে। বন্দুকধারী তখন ফ্লুরোসেন্ট কমলা জ্যাকেট পরে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এক্সে (সাবেক টুইটার) নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন, ‘আজ (গতকাল) রাতে ব্রাসেলসে সুইডিশ নাগরিকদের ওপর ভয়াবহ হামলার পর সুইডিশ প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। নিহতদের পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি সহমর্মিতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা