× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় জামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ০০:২৮ এএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ০০:৪০ এএম

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় জামাল

গত জুলাইয়ে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সব ঠিক থাকলে ১৮ অক্টোবর ঢাকায় আসবেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো।

ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন সাবেক এ ব্রাজিলিয়ান সুপারস্টার। কলকাতায় পূজার একটি ইভেন্টে অংশগ্রহণ শেষে ঢাকায় আসবেন তিনি। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের আমন্ত্রণে এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন রোনালদিনহো। 

মার্টিনেজ যখন ঢাকায় এসেছিলেন আর্জেন্টাইন তারকার সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলেনি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। এ নিয়ে মন খারাপ হয়েছিল টাইগার দলপতির।

তবে এবার ঢাকায় এলে রোনালদিনহোর সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার দেখা হওয়া নিশ্চিতই বলা যায়। সেটা জামাল নিজেই জানিয়েছেন। 

বাংলাদেশ-মালদ্বীপ বিশ্বকাপের প্রাক–বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জামাল বলেছেন, ‘আমি ২০ অক্টোবর ঢাকা ছাড়ব। ফলে আমি ঢাকায় আছি। তখন হাতে সময় থাকবে। যিনি রোনালদিনহোকে আনবেন, তিনি ফোন করেছেন। উনি আমাকে আর সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) চাইছেন। অবশ্যই আমি আমার অন্যতম একজন আদর্শ খেলোয়াড়ের সঙ্গে দেখা করব। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আদর্শ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা