× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার ক্রিকেটে নতুন ‘ছক্কা নাঈম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ২১:২৭ পিএম

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ম্যাচে আজ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাতের ওপর তাণ্ডব চালান সবুজ— সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ম্যাচে আজ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাতের ওপর তাণ্ডব চালান সবুজ— সংগৃহীত

২০০৯ সালে মোহামেডানের মার্শাল আইয়ুবের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন গাজী ট্যাংকের নাঈম ইসলাম। ঢাকা প্রিমিয়ার লিগে ওটাই এতদিন একমাত্র হয়ে ছিল। এবার পাওয়া গেল আরেকজন ‘ছক্কা নাঈম’। ঢাকার ক্রিকেটে ওভারে ছয় ছক্কা মারার দ্বিতীয় কীর্তিটি গড়েছেন ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সবুজ আলী। 

মিরপুর সিটি ক্লাব মাঠে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ম্যাচে আজ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাতের ওপর তাণ্ডব চালান সবুজ। ছয় ছক্কার সুবাদে ৭ উইকেটে ২৭৭ রানে থামে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের ইনিংস।

আরাফাত ইনিংসের শেষ ওভার করতে আসেন। প্রথম বলে উইকেট নিলেও দ্বিতীয় বল থেকেই লাইন-লেন্থ হারিয়ে বসেন। উইকেটে আসা নতুন ব্যাটার সবুজ টানা চার বলেই হাঁকান ছক্কা। পরের বলটি ছিল নো। সেই বলেও ছক্কা মারেন সবুজ। ফ্রি হিটেও বল সীমানা দড়ির ওপারে আছড়ে ফেলেন। 

ছয় ছক্কার পর বল হাতেও চমক দেখিয়েছেন সবুজ। ৭ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচে অবশ্য সেরা হতে পারেননি সবুজ, তার সতীর্থ আবু তাইয়ান ১০২ রানের ইনিংস খেলে হয়েছেন সেরা। নারায়ণগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি হারে ৬৭ রানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা