× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে আইএসডিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৯:৪২ পিএম

বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে আইএসডিতে

স্পেনের বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল ফুটবল স্কুল বার্সা একাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে দেশে এই একাডেমি চালু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি)। 

সোমবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, আইএসডি ও দেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে এই শরৎকালীন প্রশিক্ষণ ক্যাম্প। ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে আইএসডির মাঠে।   

পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইএসডি সম্প্রতি তাদের নতুন কৌশল ‘আইএসডি ২.০’ উন্মোচন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশে বার্সা একাডেমি নিয়ে আসছে স্কুলটি। এর মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় মানুষ সবার জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। 

এই ক্যাম্পে ৬ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে। যে পদ্ধতি অনুসরণ করে অসংখ্য খেলোয়াড় বিশ্বের সেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছে সে পদ্ধতি রপ্ত করারও সুযোগ পাবে শিক্ষার্থীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা