× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উর্বশীর দুঃখের দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৫০ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১০:১৮ এএম

উর্বশীর দুঃখের দিন

পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত, বাকি পাঁচজনের মতো উর্বশী রাউতেলাও এমন একটি ম্যাচ দেখতেই গিয়েছিলেন। কিন্তু গিয়ে পড়লেন বিড়ম্বনায়। একে তো ক্রিকেটার ঋষভ পান্থকে নিয়ে প্রশ্ন শুনলেন, তার ওপর হারালেন দামি আইফোন। ব্যক্তিগতভাবে বাজে দিন বটে!

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে বেশকিছু ভিডিও সোশ্যালে শেয়ার করেছিলেন উর্বশী। নীল পোশাকে দর্শক আসনে দেখা গেছে তাকে। বিপত্তি টের পেলেন অনেক পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদে আমার ২৪ ক্যারেটের সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগিরই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’

সেই পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন। অভিনেত্রী অবশ্য মাঠে গিয়েও শান্তি পাননি। ভারতের জন্য গলা ফাটাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হন। অনেকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন—‘ঋষভ তো মাঠে নামবেন না, তাহলে উর্বশী কী করছেন স্টেডিয়ামে?’ সেসবে আপাতত মন নেই উর্বশীর, তার চোখ এখন হারানো ফোনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা