× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটির আমেজে তাসকিন-মিরাজরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৩০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৩১ পিএম

ছুটির আমেজে তাসকিন-মিরাজরা

বাংলাদেশের আগামী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে। ১৯ অক্টোবর স্নায়ুচাপের ম্যাচটি হবে পুনেতে। তাই তো নিউজিল্যান্ড ম্যাচ শেষে চেন্নাই ছেড়েছেন টাইগাররা। শনিবার পরের ম্যাচের ভেন্যু পুনেতে পা রেখেছেন সাকিব-তাসকিনরা। দলের ক্রিকেটার ও কোচ সবাই এখন পুনেতে।

গুরুত্বপূর্ণ ভারত ম্যাচের আগে ক্রিকেটাররা পেয়েছেন দুদিনের ছুটি। লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত। আজ রবিবার ছুটির প্রথম দিন ঘুরে বেড়িয়েছেন তারা। আগামীকালও বিশ্রামে থাকবেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

লিটন-শান্তদের সকালটা কাটে হোটেলেই। দুপুরে সবাই একত্রিত হন হোটেল লবিতে। সেখান থেকে নিজেদের মতো করে বের হন। সবার আগে একজন টিমবয়কে নিয়ে বের হন মাহমুদউল্লাহ রিয়াদ।

পরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে দেখা মেলে তাওহিদ হৃদয়ের। হোটেলের লবিতে টিম অ্যানালিস্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে আড্ডা জমিয়ে দেন তাসকিন-মিরাজ-তানজিদরা।

পরে সবাই একসঙ্গে হোটেল থেকে বের হন ঘুরতে। তবে সাংবাদিকদের দেখে চটে যান লিটন। সিকিউরিটি গার্ডদের ডাকেন সংবাদকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা