× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীর্ষ ধনী রোনালদো, মেসি-নেইমার কে কোথায়?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২২:৪৭ পিএম

শীর্ষ ধনী রোনালদো, মেসি-নেইমার কে কোথায়?

শীর্ষ ধনী ফুটবলারের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত এক বছরে তিনি লিওনেল মেসি ও নেইমার জুনিয়রদের চেয়ে বেশি আয় করেছেন। 

গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাব থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। আর বিজ্ঞাপন সংস্থা থেকে আয়ের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। গত জুনে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখানো এই মহাতারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। তার আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন। সেরা দশে করিম বেনজেমা ও সাদিও মানে স্থান করে নিয়েছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে দুই ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (১১০ মিলিয়ন) ও করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)। সাদিও মানে রয়েছেন সপ্তম স্থানে। মানের আয়ের পরিমাণ ৫২ মিলিয়ন ডলার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা