× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বিতর্ক বিশ্বকাপে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ২১:৫৪ পিএম

ফের বিতর্ক বিশ্বকাপে

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ভারতে ২০২৩ বিশ্বকাপের পর্দা ওঠে। যার জেরে আয়োজক কমিটি কম সমালোচনার মুখে পড়েনি। তবে আজ ভারত-পাকিস্তান মহারণের আগে মেগা সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এমন আচমকা সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন।

আহমেদাবাদের সংগীতানুষ্ঠানে পারফর্ম করেন একঝাঁক ভারতীয় শিল্পী। অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন থেকে শুরু করে সুখবিন্দর সিং, সুনিধি চৌহানসহ অনেকেই। তবে এ অনুষ্ঠানটি হাই-ভোল্টেজ ম্যাচে আগত দর্শকদেরই উপভোগের সুযোগ ছিল। বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানটি টিভিতে সম্প্রচার করেনি, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়।

দুপুর ১টায় শুরু হয় সংগীতানুষ্ঠান। তার কিছুক্ষণ পর মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা